ঝিনাইগাতী সেবা
জরুরী মূহুর্তে আপনার পাশে
ঝিনাইগাতী উপজেলার নাগরিকদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই বিশেষ মোবাইল ও ওয়েব সার্ভিস প্ল্যাটফর্ম। দৈনন্দিন জীবনের জরুরি যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন তথ্যসেবা এক জায়গায় সহজে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, হাসপাতাল, ফার্মেসি, বিদ্যুৎ অফিস ও স্থানীয় প্রশাসনিক নম্বরগুলো এক ক্লিকেই পেয়ে যাবেন।
উপজেলার স্কুল-কলেজ, মাদ্রাসা, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য প্রয়োজনীয় পেশাজীবীদের যোগাযোগের ঠিকানা পেতে সুবিধাজনক মাধ্যম।
স্থানীয় ব্যবসায়ী ও সেবা প্রদানকারীরা তাদের ব্যবসাকে ডিজিটালি নতুন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ পাবেন।
ঝিনাইগাতী উপজেলার যেকোনো জরুরি নোটিশ, সংবাদ ও গুরুত্বপূর্ণ খবরাখবর সবসময় লাইভ আপডেট রাখার সুবিধা।
আমরা এই প্ল্যাটফর্মটিকে প্রতিনিয়ত নতুন তথ্য ও উন্নত ফিচারের মাধ্যমে সমৃদ্ধ করছি, যেন উপজেলার প্রতিটি নাগরিক সময় ও খরচ বাঁচিয়ে নিরাপদ ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারেন।